পুঠিয়ায় গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২

রাজশাহীর পুঠিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ১৭ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ প্রাইভেটকার আটক করেছে র্যাব। এ সময় কারচালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলো- প্রাইভেটকারের চালক সাইফুর রহমান ও সোয়াকুল বাবর তালুকদার ওরফে সোহাগ। র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, সাদা রঙের প্রাইভেটকারসহ তাদের আটক এবং ঐ গাঁজা, নগদ ২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল, তিনটি সিমকার্ড ও একটি মেমোরিকার্ড উদ্ধার করা হয়।