চরফ্যাশনে শুক্রবার নদীতে হাতজাল দিয়ে মাছ ধরার সময় পাড় ভেঙে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। তার নাম জসিম (৪২)। প্রত্যক্ষদর্শী লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের সাজাহান জানান, নদীর কিনারায় একই স্থানে ১০ হাত ব্যবধানে দাঁড়িয়ে তারা দুই জন হাতজাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাত্ তিনি নদীতে কিছু একটা পড়ার শব্দে তাকিয়ে জসিমকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখেন। এ সময় তিনি নদীতে ঝাঁপ দিলেও জসিমকে উদ্ধার করতে পারেননি। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমরান হোসেন জানান, তাকে উদ্ধারের জন্য বরিশালের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।