সৈয়দপুুরে পলিথিন উত্পাদন ও বাজারজাত করায় জরিমানা

সৈয়দপুরে বৃহস্পতিবার বিকালে পরিবেশ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে ৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীর কাছ থেকে পলিথিন উত্পাদন ও বাজারজাত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকার পলিথিন ব্যবসায়ী তারিক ইকবাল বসতবাড়িতে কারখানা স্থাপন করে নিষিদ্ধ পলিথিন উত্পাদন ও বাজারজাত করছে এমন সংবাদ পায় পরিবেশ অধিদপ্তর রংপুুর জেলা কার্যালয়। এ তথ্যের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর রংপুুর জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী সাইফুদ্দিনের নেতৃত্বে র্যাব-১৩, নীলফামারী সিপিসি-২-এর সহকারী পুলিশ সুপার ইমরান খানের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম।