গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃহস্পতিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: সুজিত সমাদ্দার (৩৭) ও গোবিন্দ বিশ্বাস (৩৫)।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই লিয়াকত হোসেন জানান, মাটি কেটে ট্রলার ভর্তি করে সিঙ্গা পশ্চিমপাড়া গ্রামের শ্যামল দত্তের বাড়িতে যান পাঁচ শ্রমিক। মাটি নামিয়ে ফেরার সময় শ্যামল দত্তের বাড়ির পেছনে ট্রলারটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এতে ট্রলারের লোহার অংশে বসে থাকা ঐ দুই শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, দামুড়হুদায় শুক্রবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন হোসেন (৩৫)। তিনি উপজেলার মদনা গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।