যবিপ্রবিতে জাতীয় মত্স্য সপ্তাহ পালন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার জাতীয় মত্স্য সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের হয়। ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. সুব্রত মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।