সিংগাইর পৌরসভা ও ১১টি ইউনিয়নের দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও জটিল রোগে ভুক্তভোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদত্ হোসেন, শওকত হোসেন বাদল, আব্দুল হালিম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান এ সময় বক্তব্য রাখেন।