তুরস্কের ইস্তাম্বুল শহরের খ্যাতনামা হায়া সোফিয়ায় ৮৬ বছর পর গতকাল শুক্রবার প্রথমবারের মতো জুমার নামাজ পড়া হয়েছে। গত ১০ জুলাই তুরস্কের একটি আদালত এক রায়ে জানায়, সাবেক এই গির্জাকে জাদুঘরে পরিণত করা হয়নি। এর পরই তুরস্কের সরকার একে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে আদেশ জারি করে। দেড় হাজার বছরের পুরোনো হায়া সোফিয়া এক সময় ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা, পরে তা পরিণত হয় মসজিদে, তার পর একে জাদুঘরে রূপান্তরিত করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ এই ভবনটিকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।