টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটা মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ত্রি-বার্ষিক সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজগানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো. আবদুল কাদের (কাদের সিকদার বি,এ) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোক্তার আলী।
শনিবার নবনির্বাচিত সভাপতি মো. আবদুল কাদের সিকদার জানিয়েছেন, ত্রি-বার্ষিক সম্মেলন এবং নতুন কমিটি গঠন উপলক্ষে পৌরসভা ও ১৪ ইউনিয়নের ইটভাটা মালিক সমিতির সকল সদস্যদের নিয়ে এক সাধারণ সভা শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম সিকদার, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার, মো. আবদুল কাদের সিকদার বি,এ, মো. জয়নাল সিকদার, হাজী মুক্তার আলী, সাবেক ভিপি আবু সাইদ, মো. মাজাহারুল ইসলাম শিপলু, হেলাল উদ্দিন দেওয়ান, আনোয়ার পারভেজ শাহআলম, সাবেক ছাত্রলীগ নেতা মো. আওলাদ হোসেন প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সার্বিক সহযোগিতায় ভোটের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় বলে।
এদিকে ইটভাটা মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সুশীল সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমআরএম