ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়াল

ভারতে অপ্রতিরোধ্য করোনা ভাইরাসের গতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৮ হাজার ৯১৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।  ভারতে গত একদিনে  করোনায় মারা গেছেন ৭৫৭ জন। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,   দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন  ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১ জন। ভারতে এ  পর্যন্ত করোনায় মারা গেছেন  ৩১ হাজার ৩৫৮ জন।  ভারতের ৮ লাখের বেশি মানুষ ইতোমধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন । 

 করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় ছয় নম্বরে পৌঁছে গেছে ভারত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো এবং ইতালির পিছনেই রয়েছে এই দেশ।

ইত্তেফাক/এআর