চিকিৎসা নিতে লন্ডন গেলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার ( ২৫ জুলাই) সকালে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তামিম। দুবাইয়ে যাত্রা বিরতি দিয়ে লন্ডন যাবেন তামিম।
লন্ডনে যাওয়ার পর তাকে দুই সপ্তাহের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরমধ্যে করোনা ভাইরাসের কোন উপসর্গ দেখা না দিলে ডাক্তারের কাছে যাবেন তামিম।
উল্লেখ্য, গত এক মাসে তিনবারসহ লকডাউন চলাকালীন বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন বাঁহাতি ওপেনার তামিম। তামিম পেটব্যথার সমস্যা নিয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে গত কয়েক দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করালেও চিকিৎসকরা তাঁর পেটের ব্যথা ও হজম সমস্যার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি।
চিকিৎসকরা তামিমকে হাসপাতালে ভর্তি হতে বললেও চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতি কারণে তিনি ভর্তি হতে পারেননি। অবশেষে গত মঙ্গলবার লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে পরামর্শ নেওয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।
ইত্তেফাক/এসআই