চাঁদ রাতে দীপ্ত টিভির ঈদ আয়োজনে সরাসরি গান নিয়ে থাকছে ‘জলের গান’। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা আড্ডা দেবেন। পাশাপাশি তারা শোনাবেন দর্শকের পছন্দের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাইফুর রহমান সুজন ও মাসুদ মিয়া।