ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন হঠাৎ আগুন, এড়ানো গেছে বড়ো দুর্ঘটনা

ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পৌণে ৫টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি। 

ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ট্রেনে থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়। আমরা নিজেরাই চেন টেনে গাড়ি থামিয়ে দেই এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলতে সক্ষম হই। 

আরও পড়ুন: রংপুরে রোগীদের ভৌতিক ব্যবস্থাপত্র, হাসপাতাল সিলগালা জরিমানা

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো বৈদ্যুতিক তারগুলোতে স্পার্কিং হচ্ছে। আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে এর মেরামত কাজ করা হবে। গাড়ি থামানো না হলে আরও বড় কিছু ঘটতে পারতো।

ইত্তেফাক/এসি