দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
বর্ষণের কারণে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার সামগ্রীর বিক্রি বেড়ে গেছে। পুকুর, বাঁওড়, ডোবা থেকে মাছ ধরার জন্য এলাকার হাটে হাটে গিয়ে জাল, পলো, চুঁই বা রাবানি কিনতে দেখা গেছে। দর্শনা ও দামুড়হুদার সাপ্তাহিক হাটে আসা রাবানি (মাছ ধরার সামগ্রী) বিক্রেতা জসিম উদ্দিন জানান, প্রতিটি রাবানি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এর চাহিদা অনেক বেড়েছে।
এমন বেচাকেনা অনেক দিন হয়নি। একটি রাবানিতে প্রতিদিন প্রায় এক কেজি ছোট মাছ পাওয়া যায়। নিজেরা খাওয়ার পর কিছু বিক্রিও করা যায়।