নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে একটি হনুমান লোকালয়ে আসায় এটিকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে উত্সুক জনতা ভিড় করছে। গত তিন দিন থেকে উপজেলার আড়ানগর ইউনিয়নের গোকুল ও সিংগারুল গ্রামে হনুমানটি চলাচল করছে। গোকুল ও সিংগারুল গ্রামবাসী জানান, গত বৃহস্পতিবার দুপুরে ফুলবোন খেড়শুকনা এলাকা থেকে রাস্তা দিয়ে হেঁটে একটি হনুমান গোকুল গ্রামে প্রবেশ করে। আগত বন্য এই প্রাণীটি ঘুরছে খাবারের উদ্দেশ্যে। ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এরা প্রকৃতির বন্ধু। খাবারের সন্ধানে হয়তো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। অযথা বিরক্ত না করতে মানুষকে অনুরোধ করা হয়েছে।