ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি বারোমাসিয়া নদীর ওপর বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে আছেন দশ গ্রামের মানুষ। স্থানীয় শহিদুল ইসলাম, ওসমান গণি ও পরিমল চন্দ্র রায় বারোমাসিয়া নদীতে (ইন্দুর ঘাটে) সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, একমাত্র বাঁশের সাঁকোটি আম্ফানের আঘাতে ভেঙে যাওয়ায় গত দুই থেকে আড়াই মাস ধরে কোনো রকমেই একটা নৌকার ব্যবস্থা করেন ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রকৌশলী মো.আসিফ ইকবাল রাজীব জানান, ইন্দুর ঘাট বারোমাসিয়া নদীর ওপর ব্রিজের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনও করেছে। আশাকরি সামনের অর্থবছরে ব্রিজের বাজেট পাশ হবে।