মাদারগঞ্জে সাপের উপদ্রব বেড়েছে

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

মাদারগঞ্জের বন্যা কবলিত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। তাই পানিবন্দি কয়েক হাজার মানুষ আতঙ্কে রয়েছেন। মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামের আ. জলিল খোকা জানান, তার ঘরবাড়ি পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। প্রায়ই তার বিছানায় সাপ উঠে থাকে। ঘুমহীন রাত জেগে থাকেন তিনি। গত কয়েক দিনে মানুষেরা অনেক সাপ মেরে ফেলে। গত কয়েক বছরে বন্যায় উপজেলার অনেককে সাপে কেটেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় জানান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সাপের এন্টিভেরাম নেই, যা আছে তা দিয়ে কোনো রকম চিকিত্সা চলছে।