বামনা (বরগুনা) সংবাদদাতা
বামনায় শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত মো. মহিন (১৭) বামনা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও চাড়াখালী গ্রামের ইউনুসের ছেলে।
মহিন তাদের বাড়ির মসজিদের বিদ্যুত্ লাইনের সংস্কারের কাজ করার সময় স্পৃষ্ট হয়। বামনা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস তালুকদার জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।