রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন—মো. সুফিয়ান ও রিদোয়ান আবেদীন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গহিরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান, আটক দুই জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।