মিরসরাইয়ে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত ১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে তারা গ্রেফতার হয়। এ সময় দুই রাউন্ড গুলি, পাঁচটি ছুরি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—ওমর ফারুক, মো. সুমন, আক্তার হোসেন, আবুল হাশেম ও কামরুল।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।