বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
উপজেলার লক্ষ্মীখোলা গ্রামে লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় শনিবার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে চুরির যাবতীয় মালামাল উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা দুটার মধ্যে এসকেন্দার সেখের ঘরের জানালা ভেঙে আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোরেরা।
তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, চুরির সঙ্গে সংশ্লিষ্ট থাকায় বাগেরহাট জেলার মোংলা এলাকা থেকে মজিদ হাওলাদারের ছেলে মাঞ্জুরুল হাওলাদার, হাকিম বয়াতির ছেলে বেলাল ও অলি হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে চুরির কথা স্বীকার করেছে।