ডিমলায় পলাতক আসামিসহ গ্রেফতার তিন

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় মাদক মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের রামডাঙ্গা গ্রামের অবিয়ার রহমানের ছেলে ও মাদক মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মঞ্জুরুল ইসলামকে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পালের নির্দেশে ডিমলা থানার এসআই আকতার হোসেন, অনন্ত কুমার রায় ও মাসুদ মিয়াকে রামডাঙ্গা গ্রাম (হাজীপাড়া) থেকে গ্রেফতার করেন। অপর দিকে জিআর নিয়মিত মামলার আসামি উপজেলার দক্ষিণ তিতপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে কামিন ও বাবুরহাট গ্রামের মৃত সরবেশ খার ছেলে হাবিব খাকে গ্রেফতার করা হয়। ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।