গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুর বিউবি কার্যালয়ের কন্ট্রোল রুমে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ বিদ্যুত্কর্মী হাবিবুর রহমান হবি মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেলে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গৌরীপুরের আবাসিক প্রকৌশলী নিরঞ্জন কুন্ডু জানান, হবি বিদ্যুত্ বিভাগের চুক্তিভিত্তিক মিটার পাঠক হিসেবে কর্মরত ছিল।