সিলেট অফিস
সিলেটের একটি অভিজাত হোটেলে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলির সঙ্গে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ শনিবার অপরাহ্নে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব সৌজন্য সাক্ষাতের জন্য ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলিকে ধন্যবাদ জানান। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার টি জি রমেশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সহসভাপতি তাহমিন আহমদ, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি হাসিন আহমদ প্রমুখ।