বরিশাল-ঢাকা নৌ রুটের সমস্যা স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী

বরিশাল অফিস

বরিশাল-ঢাকা নৌ রুট হচ্ছে—নৌপথের প্রাণ। এই নৌপথের কোথায় কি সমস্যা সরেজমিন আজ নিজের চোখে দেখেছেন। সমস্যাসমূহ চিহ্নিত করা হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে গতকাল শনিবার বিকাল ৩টায় বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ইতিহাস ঐতিহ্যের শহর বরিশালের নদীবন্দরকে আরো আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের বলেন প্রতিমন্ত্রী। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌ প্রতিমন্ত্রীর সফর উপলক্ষ্যে বরিশাল নদীবন্দরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী।