ইউনিমার্ট.অনলাইনের যাত্রা শুরু

ইউনিমার্ট এখন অনলাইনে তার গ্রাহকদের পরিষেবা প্রদানে প্রস্তুত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাইের সঙ্গে যৌথ উদ্যোগে ইউনিমার্ট লিমিটেড ১২ জুলাই এ ইউনাইটেড গ্রুপের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তাদের ই-কমার্স প্ল্যাটফরম ইউনিমার্ট.অনলাইন চালু করেছে।

প্রাথমিকভাবে, ইউনিমার্টের প্রডাক্ট পোর্টফোলিওতে ৭ হাজারটিরও বেশি মানসম্পন্ন পণ্য অফার করা হয়েছে। ঢাকা শহরের সব প্রধান লোকেশানে হোম ডেলিভারি কভারেজ এবং চার ঘণ্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করবে পেপারফ্লাই। —প্রেস বিজ্ঞপ্তি