আজিজ কো-অপারেটিভ কমার্সের অন্তর্বর্তীকালীন কার্যকরী কমিটি

 

২৫ জুলাই আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ১০ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ঢাকার অস্থায়ী প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সব শাখা ব্যবস্থাপক ও সাধারণ আমানতকারী।

উল্লেখ্য, ইতিপূর্বে আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আদালতের নির্দেশে ঐ কমিটির সব কার্যক্রম অবৈধ হয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে সাধারণ আমানতকারী ও শাখা ব্যবস্থাপকগণ সর্বসম্মতিক্রমে এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন। নবগঠিত কার্যকরী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, সেক্রেটারি এস এম হারুনার রশীদ এবং পরিচালকবৃন্দের মধ্যে রয়েছেন রফিকুল আলম রানা, শেখ আছাদুর রহমান, মো. নূর নবী (আসিফ), অ্যাডভোকেট মোহাম্মদ রুস্তম আলী, আব্দুস সালাম, হোসেন আলী, মোস্তাফিজুর রহমান বাহার ও সৈয়দ এম ডি আব্দুল হানিফ।—প্রেস বিজ্ঞপ্তি