করোনায় মারা গেলেন ব্রি. জে. ডা. শহিদ উল্লাহ

করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল ডা. মো. শহিদ উল্লাহ শনিবার দুপুর ৩টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি করোনা-প্রতিরোধে মাস্ক ও পিপিই সরবরাহে দুর্নীতির প্রতিবাদে সোচ্চার ছিলেন। তার দায়িত্ব ছাড়ার আগেই এসব দুর্নীতির তথ্য গোয়েন্দা সংস্থার কাছে জানিয়ে দিয়েছিলেন। তিনি অন্তত সত্, আন্তরিক ও নিবেদিত কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। সেনাপ্রধান এক শোক বিবৃতিতে সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। —আইএসপিআর