যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা নতুন পডকাস্ট (অনলাইন রেডিওর মতো মাধ্যম) চালু করছেন। তার এই পডকাস্ট নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মিশেল আগেই ঘোষণা দিয়েছিলেন তার পডকাস্টের প্রথম অনুষ্ঠানে একজন বিখ্যাত ব্যক্তি হাজির থাকবেন। সবার কৌতূহল মিটিয়ে তিনি ঘোষণা করেছেন যে, তার স্বামী বারাক ওবামাই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। তিনি নিজে অনুষ্ঠানটির হোস্টের দায়িত্ব পালন করবেন এবং তার স্বামী গেস্ট হিসাবে তার কাছেই সাক্ষাত্কার দিবেন। সাক্ষাত্কারটি সরাসরি সম্প্রচার করা হবে। ২৯ জুলাই বারাক ওবামা তার স্ত্রীর পডকাস্টের প্রিমিয়ারে অভিনয়ও করবেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
অ্যান্ড্রয়েড মোবাইলে পডকাস্টটি শোনা যাবে স্পটিফাই অ্যাপের মাধ্যমে। যুক্তরাষ্ট্রে পডকাস্ট খুবই জনপ্রিয়। আইপডের ‘পড’ এবং ব্রডকাস্টের ‘কাস্ট’ মিলে এই সম্প্রচার পদ্ধতির নাম রাখা হয়েছে পডকাস্ট। একজন আগ্রহী ব্যক্তি যে কোনো স্থানে বসে পডকাস্ট চ্যানেল খুলে নিজের পছন্দমতো কন্টেন্ট প্রচার করতে পারে। এটি সাধারণত ‘অডিও শো’ বা সিরিজ নামে পরিচিত। মিশেল ওবামা আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি নিজের পডকাস্ট চালু করতে যাচ্ছেন। চ্যানেলের নাম ‘মিশেল ওবামা পডকাস্ট’। তার স্বামী বারাক ওবামা নিজেই টুইট করে জানিয়েছেন, মিশেলের পডকাস্টে তার সাক্ষাত্কার প্রচারের অপেক্ষায় আছেন তিনি নিজেও। মিশেলও টুইটারে বলেছেন, ২৯ জুলাই বারাক ওবামা আমার প্রথম অতিথি হতে যাচ্ছেন। ভবিষ্যতে আরো বড় বড় তারকা ব্যক্তিত্ব তার অনুষ্ঠানে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। —সিএনএন