ব্রিটিশ-বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েক জন যাত্রীকে কাতার এয়ারওয়েজ থেকে বোর্ডিং পাস না দেওয়ার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট এয়ারওয়েজের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
শনিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাতার এয়ারওয়েজের এ ঘটনার সঙ্গে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন কর্তৃক সত্যায়িত বাংলাদেশি ও ব্রিটিশ-বাংলাদেশি দ্বৈত নাগরিক যাত্রীদের দেওয়া স্বাস্থ্যবিষয়ক ঘোষণাপত্রের গ্রহণযোগ্যতার অথবা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমানযোগাযোগ অব্যাহত থাকার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
গত বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ লন্ডন থেকে ঢাকাগামী ব্রিটিশ-বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েক জন যাত্রীকে কোনো কারণে বোর্ডিং পাস দেয়নি বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তার পরিপ্রক্ষিতে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।