ইত্তেফাক ডেস্ক
করোনা ভাইরাসের কারণে এবার হজে মানুষের অংশগ্রহণ সীমিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। তবে হজ যাতে অন্যরা বুঝতে পারে সেজন্য বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরাফাত ময়দান থেকে মুসলমানদের উদ্দেশে দেওয়া খুতবা সরাসরি সম্প্রচার করা হবে। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদের জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল-সুদাইস। প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। পাঁচ দিনের হজের আনুষ্ঠানিকতা শুরুর দ্বিতীয় দিনে পবিত্র ঐ ময়দানে আরবি ভাষায় এই খুতবা দিয়ে থাকেন সৌদি সরকারের নির্বাচিত এক প্রতিনিধি। গত বছর সরাসরি সম্প্রচারের সময় ঐ খুতবা পাঁচটি ভাষায় অনুবাদ করে প্রচার করা হয়। —গালফ নিউজ