পাঁচবিবিতে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়া থেকে আজ রবিবার ভোর রাতে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো রতনপুর উত্তরপাড়া গ্রামের মৃত হবিবরের ছেলে আব্দুর রহিম (৪৫) ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (৩৬)।

পুলিশ জানায়, ভোরের দিকে গোপন সংবাদে পুলিশের একটি দল উপজেলার রতনপুর উত্তরপাড়ায় অভিযান চালায়।  এসময় উক্ত দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে এবং তাদের দেহ তল্লাশী চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪রাইন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই ফারুক ঘটনার নিশ্চিত করেছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।


ইত্তেফাক/আরকেজি