রাঙ্গাকে সরিয়ে বাবলুকে মহাসচিব বানালেন জিএম কাদের

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

রবিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএম কাদের এমপি এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন। তিনি মসিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন।

আরো বলা হয়, জাপার গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে।

ইত্তেফাক/জেডএইচ