রংপুর জেলা পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের ব্যক্তিগত তহবিল থেকে রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে অসচ্ছল সাংবাদিক, হতদরিদ্র ও সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে ঈদ উপহার  সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। 

কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। 

এসময় পুলিশ সুপার বলেন, করোনার কারণে নি¤œআয়ের মানুষেরা কষ্টে জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে উচিত। 

আরও পড়ুন: শ্রমিক নেতাদের মুক্তির দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের বিক্ষোভ

উপহার সামগ্রী বিতরনকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার এসএএফ আশরাফুল আলম, কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু ও সদস্য সচিব সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, কোষাধক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।

ইত্তেফাক/এসি