মো: কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
ঘরে বসে পড়।
প্রিয়, এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ,অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। প্রযুক্তির কারণে গোটা বিশ্ব এক গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এত প্রযুক্তি থাকা সত্বেও বৈশ্বিক মহামারিতে মানুষ আজ ঘরে বন্ধি। তবে আমরা আশা করি অচিরেই আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। তাই আমরা বাসায় অবস্থান করে পড়ালেখা চালিয়ে যাবো। আল্লাহ আমাদের সহায় হোন। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্র হতে তোমাদের জন্য একটি উদ্দীপক ও তার উত্তর দেয়া হলো। আশা করি তোমাদের সংগ্রহে থাকবে।
উদ্দীপক : গ্লোভ বায়ো টেকনোলোজি বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। বর্তমানে ভ্যাকসিনটি মানবদেহে ট্রায়ালের জন্য অপেক্ষমান রয়েছে। এটি ট্রায়ালে সফলতা পেলে বাংলাদেশের জন্য একটি বড় সম্মান বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস। পরীক্ষামূলক সফল হলে এটি দেশের সুনাম ও সুখ্যাতি বহুগুণে বাড়িয়ে দিবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে একটি নতুন দিগন্তের সূচনা হবে।
ক) কৃত্রিম ব্যক্তি সত্তা কী?
খ) কোম্পানীর চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকের আবিষ্কারটি কোন ধরণের ব্যবসায় পরিবেশের অন্তর্গত? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে ”পরীক্ষামূলক সফল হলে এটি দেশের সম্মান বয়ে আনবে”- ব্যবসায় পরিবেশের আলোকে মূল্যায়ন করে তোমার মতামত দাও?
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর : কৃত্রিম ব্যাক্তি সত্তা বলতে ব্যাক্তি না হয়েও কোনো কিছুর ব্যাক্তির ন্যায় আইনগত মর্যাদা ও অধিকার লাভকে বোঝায়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : কোম্পানির শেয়ার মালিকের মৃত্যু, দেউলিয়াত্ব বা অন্য কোনো কারণে সহজে এর অস্তিত্ব বিপন্ন না হওয়াকে চিরন্তন অস্তিত্ব বলে।
কোম্পানি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান হিসাবে এটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। আর এর ফলে এর বিলুপ্তি সাধারণত আইনের মাধ্যমে সম্পূর্ণ হয়। তাই ইচ্ছা করলে এই কোম্পানি সহজে বিলুপ্ত করা যায় না। তাই এটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তাই এই কোম্পানিকে চিরন্তন অস্তিত্ব সম্পূর্ণ কোম্পানি বলা হয়।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর ঃ উপরের উদ্দীপকের আবিষ্কারটি প্রযুক্তিগত ব্যবসায় পরিবেশের অন্তর্গত।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান সমূহ, উন্নত প্রযুক্তি সৃষ্টিকারী ও ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি ও কলা-কৌশল, আধুনিক কলা-কৌশলের ব্যবহার, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা, তথ্য প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানীর সুযোগ প্রভৃতির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
উপরের উদ্দীপকে গ্লোভ বায়ো টেকনোলজি নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সফলতা পাওয়ার জন্য বর্তমানে আবিষ্কৃত ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ করতে হবে। পরীক্ষামূলকভাবে সফলতা পেলে এটি কোভিড-১৯ করোনা ভাইরাসের জন্য মানবদেহে প্রয়োগ করা হবে। যেহেতু গ্লোভ বায়ো টেকনোলজি একটি বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান। এটির কার্যক্রম যেহেতু বিজ্ঞান ও গবেষণাধর্মী এবং স্বাস্থ্যখাতে উত্পাদনমুখী সেই হিসেবে ব্যবসায় পরিবেশের তুলনা করলে এটি প্রযুক্তিগত ব্যবসায় পরিবেশের অন্তর্গত।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকের সর্বশেষ কার্যক্রমটি ব্যবসায় পরিবেশের আলোকে চিন্তা করলে এটি সামাজিক পরিবেশের অন্তর্গত।
কোন সমাজের বা গোষ্ঠীর বা জাতির মানুষের সংখ্যা তাদের ধমর্,বিশ্বাস,চিন্তাধারা, নৈতিকতা,মূল্যবোধ, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি, দেশীয় ঐতিহ্য ও সুনাম ও সুখ্যাতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে উঠে তাকে সামাজিক পরিবেশ বলে।
উদ্দীপকে দেশে বিজ্ঞান নির্ভর স্বাস্থ্য প্রযুক্তি ও গবেষণাধর্মী একটি প্রতিষ্ঠান হলো গ্লোভ বায়ো টেকনোলজি । তাদের আবিষ্কৃত ভ্যাকসিনটি ট্রায়ালে সফলতা পেলে বাংলাদেশের জন্য একটি বড় সম্মান বয়ে আনবে বলে অনেকের ধারনা। পরীক্ষামূলক সফল হলে এটি দেশের সুনাম ও সুখ্যাতি বহুগুণে বাড়িয়ে দিবে। পাশাপাশি স্বাস্থ্যখাতে একটি নতুন দিগন্তের সূচনা হবে। যেহেতু এর আবিষ্কারের পিছনে দেশের সুনাম ও সুখ্যাতি জড়িত তাই এটাকে ব্যবসায় পরিবেশের আলোকে মুল্যায়ন করলে এটি সামাজিক পরিবেশের অন্তর্গত।
বিভিন্ন পারিপার্শ্বিকতায় বিচার বিবেচনা করলে আমাদের দেশের স্বাস্থ্যখাত খুব একটা উন্নত বলা যাবে না। ঔষধ বিজ্ঞানের সবকিছুতে বিভিন্ন দেশের ফার্মাকোলোজি অনুসরণ করে প্রস্তুত করা হয়। তবে আমাদের দেশের তরুণ শিক্ষার্থীরা বিদেশে গিয়ে বিভিন্ন সেক্টরে সফলতার স্বাক্ষর রেখেছে। যেমন প্রযুক্তিবিদ ফাহিম সালেহ এর ”পাঠাও” আন্তর্জাতিক সফট্ওয়্যার সৃষ্টি।