কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ২০৮ জন। এদিন জেলায় ৬৪ জন সুস্থ হয়েছেন। রবিবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানান।
সিভিল সার্জণ জানান, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্য উপজেলাগুলো থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৫৪০ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৪ হাজার ৪৫২ জনের। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে তিন হাজার ১৭৪ জন আর মারা গেছে ১৩৫ জন। রবিবার নতুন করে আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৪ জনই কুমিল্লা নগরীর। অন্যরা চৌদ্দগ্রামে ও ব্রাহ্মণপাড়ায় একজন করে, আদর্শ সদর ও সদর দক্ষিণে তিনজন করে, বরুড়ায় সাতজন ও নাঙ্গলকোটে ছয়জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: রংপুরে জাপা মহাসচিব পদে রাঙ্গাকে পুনর্বহালের দাবি, বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা
এ দিন কুমিল্লা নগরীতে ৪৫ জন, সদর দক্ষিণে আটজন, আদর্শ সদরে সাতজন ও নাঙ্গলকোটে চারজনসহ ৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন হাজার ১৭৪ জন। এ দিন কুমিল্লা নগরীতে দুইজনসহ এ পর্যন্ত মোট মারা গেছে ১৩৫ জন।
ইত্তেফাক/এসি