বরিশালে পত্রিকা বিপণনকারীদের আর্থিক অনুদান প্রদান

বরিশাল অফিস

করোনায় ক্ষতিগ্রস্ত বরিশালের ২৩২ জন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠান এবং পত্রিকা বিপণনকারীদের মধ্যে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান রবিবার এ অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদান জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, চার জন শিক্ষক এবং ২২৫ জন শিক্ষার্থীর অনুকূলে ১৩ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও ৫০ জন পত্রিকা বিপণনকারীর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।