বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
বটিয়াঘাটা উপজেলা সদরে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে সিলিন্দামারী, সরকারি কলেজের পশ্চিম-উত্তর পাশ, প্রাণিসম্পদ অফিসের আশপাশ, থানার পূর্ব পাশে ও বাজার সংলগ্ন নিচু জমি প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সিলিন্দামারী খালসহ সদরে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা তৈরি হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে জলাবদ্ধতা লাঘবে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছে। উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।