চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার সর্ববৃহত্ পশুর হাট অমৃতকুণ্ডা হাটে রবিবার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঐদিন অমৃতকুণ্ডা পশুর হাটে অভিযান পরিচালনা করেন। এ সময় হাটে কোনো মূল্য তালিকা না থাকায় ও ক্রেতা-বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত টোল বা খাজনা আদায়ের প্রমাণ পাওয়ায় ইজারাদার মো. আব্দুল আজিজকে ঐ জরিমানা করা হয়।