মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ছয় জন করোনা আক্রান্ত

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও চার ব্যাংক কর্মকর্তাসহ ছয় জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার নতুন ছয় জনসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১ জনে।  মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা মুঠোফোনে জানান, বেশ কয়েক দিন ধরে তিনি জ্বর-সর্দিতে ভুগছিলেন। বর্তমানে তার জ্বর কমেছে এবং কিছুটা সুস্থ বোধ করছেন।