কাহারোলে ভরা আমন মৌসুমে টিএসপি সারের সংকট

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে পুরাদমে আমন ধান রোপণের কাজ চলছে। আর এই সময়ে টিএসপি সারের সংকট দেখা দিয়েছে। রবিবার পর্যন্ত দেশি টিএসপি সার ডিলাররা উত্তোলন করে নিয়ে আসতে পারেননি বলে বিসিআইসি সার ডিলার মো. সোহরাব হোসেন ও মো. দুরুল ইসলাম জানিয়েছেন। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, ডিলাররা টাকা জমা দিয়েছেন; কিন্তু দেশি টিএসপি সার এখন পর্যন্ত নিয়ে আসতে পারেননি। আগামী দুই-এক দিনের মধ্যে সার আসবে।