চাটখিলে গরু চুরির হিড়িক!

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিলের দক্ষিণ অঞ্চলে গরু চুরির হিড়িক পড়েছে। প্রতিনিয়ত চুরি হচ্ছে লোকজনের গৃহপালিত গরু। গত চার-পাঁচ মাসে এখানে ২৫ থেকে ৩০টি গরু চুরি হয়েছে। এদিকে চুরি রোধে গরু পালনকারী ও খামারিরা রাত জেগে পাহারা দিচ্ছেন। দক্ষিণ দেলিয়াই গ্রামের মোস্তফা জানান, তিনি গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতেন। তার গাভীটি চুরি হওয়ায় এখন তিনি সংসার চালাতে পারছেন না। থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে এবং কয়েক জন গরু চোর গ্রেফতার হয়েছে। তিনি খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে গরু চুরির ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।