মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের পাথরা গ্রামের রাস্তা থেকে শনিবার রাতে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে মোহন বারী। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।