কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা
করোনা মহামারির কারণে কলমাকান্দায় সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। রবিবার নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় সাত শহিদের সমাধীস্থলে শহিদদের প্রতি গার্ড অব অনার, পুষ্পস্তপক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী প্রমুখ।