পিএসসি সমীপে একটি প্রস্তাব

করোনা মহামারিকালে বাস্তবতার আলোকে অনেক নিয়ম-নীতি সংশোধন করা হচ্ছে। পিএসসি পরিচালিত সমস্ত পরীক্ষার খাতা পরীক্ষক বাসায় বসে দেখেন। অথচ নীরিক্ষকরা কমিশনে গিয়ে কার্য সম্পাদন করেন। এঁরা বয়সে প্রবীণ, কর্মে দক্ষ ও বিশ্বস্ত। আজ চিকিত্সকরা বয়সের কারণে প্রবীণদের  বাসায় অবস্থান করতে বলেন। ফলে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাস্তবতার পরিপ্রেক্ষিতে নিয়ম শিথিল করে বাসায় নীরিক্ষা করার সুযোগদানের অনুরোধ জানাচ্ছি।

অনু ইসলাম

দারুস সালাম টাওয়ার, ঢাকা ১২১৬