স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসেই ১৭২ রানের লিড নেয় ইংল্যান্ড। এরপর গতকাল ম্যাচের তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেট হারিয়ে করে ৮৬ রান। ফলে বলাই যায় যে, আকাশচুম্বী লিড নেওয়ার পথে হাঁটছে স্বাগতিকরা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল করে মাত্র ১৯৭ রান। কোনো ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি পাননি। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। এছাড়া শেন ডওরিচ ৩৭ রান করেন।
ইংল্যান্ডের বোলিংয়ে নায়ক স্টুয়ার্ট ব্রড। এর আগে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করা এই ফাস্ট বোলার এবার বোলিংয়ে পেয়েছেন ছয় উইকেট। অন্যদিকে দুই উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
ক্রিকেট মাঠে ফিরল দর্শক! করোনাকালে এটি বিরল দৃশ্যই বলতে হবে। পরীক্ষামূলকভাবে গতকাল মিডলসেক্স আর সারের মধ্যকার প্রীতি ম্যাচে সীমিত আকারে ১ হাজার দর্শককে মাঠে প্রবেশাধিকার দিয়েছেন আয়োজকরা—ক্রিকইনফো