২৬ বছর পর...

ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন কেমার রোচ। ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে চলমান সিরিজের তৃতীয় টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে ২৬ বছরের অপেক্ষার পালা শেষ করলেন রোচ। সর্বশেষ ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই ইংল্যান্ডের বিপক্ষেই সে বছর ২০ মার্চ ক্যারিবিয় অষ্টম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার ২৬ বছর পর আবার সেই রেকর্ড গড়লেন রোচ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে ৪ উইকেট নেন রোচ। ফলে ৫৯ টেস্টের ১০৫ ইনিংসে রোচের শিকার সংখ্যা এখন ২০১।