শেখ হাসিনার মতো নেতা আর পাওয়া যাবে না .......মতিয়া চৌধুরী

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

শেখ হাসিনার মতো এমন নেতা আর কোনো দিনও পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি। গতকাল রবিবার দুপুরে তার নির্বাচনি এলাকা নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মধ্যে শাড়ি ও শার্ট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, এইভাবে দেওয়ার ওপরে দেওয়া কোনো দেশে কেউ দেয় না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক প্রণোদনা দিচ্ছেন, একের পর এক সহায়তা দিচ্ছেন। সব শ্রেণি-পেশার মানুষের দিকে তাকাচ্ছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর মেয়ে বলেই তার এমন মন আছে। অন্য কারো এমন মন নেই—ছিলও না, আর কোনো দিনও এমন নেতা পাওয়া যাবে না।  তিনি নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং নকলা পৌরসভা ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ৩ হাজার শাড়ি ও দেড় হাজার শার্ট বিতরণ করেন।