কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা কৃষক লীগের উদ্যোগে ধামরাই উপজেলা কৃষক লীগ উপজেলার বালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, আশুলিয়া কৃষক লীগের সভাপতি মোহসীন করিম, ধামরাই উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক আ. গনি, প্রচার সম্পাদক আ. কুদ্দুসসহ নেতৃবৃন্দ শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপণ করেন। আহাম্মদ হোসেন বলেন, ইতিমধ্যে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। কৃষক লীগের উদ্যোগে পর্যায়ক্রমে সব ইউনিয়নেই বৃক্ষ রোপণ করা হবে।