ভারতে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ, আলিবাবার জ্যাক মাকে তলব

ভুয়া খবর ছড়ানোর আপত্তিকে কেন্দ্র করে এক সাবেক কর্মীর মামলায় ভারতে চীনের ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মা-কে তলব করেছে আদালত। ঐ কর্মী বলেছেন, আলিবাবার অ্যাপে ভুল সংবাদ নিয়ে আপত্তি জানানোয় তাকে ভুলভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। কনটেনট সেন্সর অথবা বিদেশি কোনো সরকারের পক্ষে কাজ করেছে কিনা, সে বিষয়ে জানতে ক্ষতিগ্রস্ত সব চীনা কোম্পানির কাছে লিখিত জবাব চেয়েছিল ভারত। গত ২০ জুলাই ভারতের আদালতে আলিবাবার ইউসি ওয়েবের সাবেক কর্মী পুস্পেন্দ্র সিং পারমার অভিযোগে বলেন, চীনের বিপক্ষে যায় এমন অনেক কনটেনট সেন্সর করা হতো ইউসি ওয়েবে। এছাড়া ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজে ভুয়া সংবাদ প্রকাশ করা হয় যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে জেলা গুরুগ্রামের আদালতের বিচারক সোনিয়া শিওকান্দ আলিবাবার জ্যাক মা এবং কোম্পানির প্রায় এক ডজন কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন। —কলকাতা২৪