শাহজাদপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের সদামারা গ্রামে সুরাইয়া খাতুন (৬) নামের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া খাতুন সদামারা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

 

শিশুটির পারিবারিক সুত্রে জানা যায়, রবিবার দুপুরে বাড়ীর পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

ইত্তেফাক/এএম